শিরোনাম :
প্রতিমন্ত্রী হওয়ায় আব্দুল বারী’কে শুভেচ্ছা জানালেন ছাত্রনেতা আব্বাস আলী প্রতিমন্ত্রী হওয়ায় আব্দুল বারী’কে শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা মাসুদুর রহমান মুহূর্তের অসতর্কতায় প্রাণ গেল আড়াই বছরের শিশুর টাকার বিনিময়ে রোহিঙ্গাদের মিলছে বাংলাদেশি পাসপোর্ট গণঅধিকার ছেড়ে বিএনপি’তে রাশেদ খান। গভীর রাতে কনকনে শীত উপেক্ষা করে সিরাজগঞ্জে জীবনের ঝুঁকি নিয়ে অভিযান চালিয়ে হাতিয়ায় চর দখল নিয়ে সংঘর্ষ-গুলি, নিহত ৫ ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে কাজ করছে সরকার : অর্থ উপদেষ্টা ২৫ ডিসেম্বর বন্ধ থাকবে ৩ ট্রেন, ১০ বিশেষ ট্রেন পাচ্ছে বিএনপি মহাখালীতে মাস্ক পরে এসে নির্মাণ কর্মকর্তাকে গুলি
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

ময়লার দুর্গন্ধে হাঁটাচলা ও শ্বাস নেওয়া কষ্ট’কর

Reporter Name / ৫২ Time View
Update : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার কসবার কুটি চৌমুহনী গরুর হাটসংলগ্ন সড়কটি এখন ময়লার স্তুপে ভরপুর। গুরুত্বপূর্ণ এ সড়কের দুই পাশে জমে থাকা আবর্জনায় চলাচলে চরম ভোগান্তি হচ্ছে পথচারীদের।

স্থানীয়দের অভিযোগ, কসবা পৌরসভার প্রায় সব ময়লা প্রতিদিনই এখানে ফেলা হয়। দীর্ঘদিন ধরে অপসারণ না হওয়ায় জায়গাটি এখন একেবারে আবর্জনার পাহাড়ে পরিণত হয়েছে। দুর্গন্ধে আশপাশের দোকান, বাজার ও বাসাবাড়ির মানুষ নাক চেপে চলতে বাধ্য হচ্ছেন।

স্থানীয় বাসিন্দা দেলোয়ার হোসেন বলেন, দুর্গন্ধে শ্বাস নেওয়াই কষ্টকর। প্রতিদিন এই পথ দিয়ে যেতে হয়, এখন আর সহ্য হয় না। শিশু ও বৃদ্ধরা বেশি অসুস্থ হচ্ছে।অন্য কয়েকজনও জানান, দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে অনেকে শ্বাসকষ্ট, চর্মরোগসহ নানান সমস্যা ভুগছেন।

বাসিন্দাদের দাবি, বহুদিন ধরে পৌরসভা অস্থায়ীভাবে এখানে ময়লা ফেললেও এখন তা প্রায় স্থায়ী ডাম্পিং স্পটে পরিণত হয়েছে।

এ বিষয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, পৌরসভার নিজস্ব ডাম্পিং স্পট না থাকায় আপাতত সেখানে ময়লা ফেলা হচ্ছে। তবে স্থায়ী সমাধানের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category