শিরোনাম :
প্রতিমন্ত্রী হওয়ায় আব্দুল বারী’কে শুভেচ্ছা জানালেন ছাত্রনেতা আব্বাস আলী প্রতিমন্ত্রী হওয়ায় আব্দুল বারী’কে শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা মাসুদুর রহমান মুহূর্তের অসতর্কতায় প্রাণ গেল আড়াই বছরের শিশুর টাকার বিনিময়ে রোহিঙ্গাদের মিলছে বাংলাদেশি পাসপোর্ট গণঅধিকার ছেড়ে বিএনপি’তে রাশেদ খান। গভীর রাতে কনকনে শীত উপেক্ষা করে সিরাজগঞ্জে জীবনের ঝুঁকি নিয়ে অভিযান চালিয়ে হাতিয়ায় চর দখল নিয়ে সংঘর্ষ-গুলি, নিহত ৫ ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে কাজ করছে সরকার : অর্থ উপদেষ্টা ২৫ ডিসেম্বর বন্ধ থাকবে ৩ ট্রেন, ১০ বিশেষ ট্রেন পাচ্ছে বিএনপি মহাখালীতে মাস্ক পরে এসে নির্মাণ কর্মকর্তাকে গুলি
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

ভোলাহাটে ফের চামুশা সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশইন

Reporter Name / ১৬০ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চামুশা সীমান্ত দিয়ে ১৩ জন পুরুষকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) ভোর ৫টার দিকে তাদের বাংলাদেশে ঠেলে দেয়া হয়েছে। চাঁনশিকারী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কোম্পানীর ঐ সময়ের টহলরত সদস্যগণ তাদের আটক করে।

জানা যায়, উপজেলার ভোলাহাট সদর ইউনিয়নের চামুশা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৯৬/২-এস এলাকা দিয়ে ১৩ জনকে পুশ-ইন করেন বিএসএফের ১১৯ ব্যাটালিয়ন ক্যাম্পের সদস্যরা।

পুশইনদের মধ্যে-মোঃ বিল্লাল হোসেন (৩২), বিষ্ণু বর্মণ (৩৪), মোঃ রবিউল ইসলাম (৩০), পিন্টু শেখ (৩০), মোঃ আনোয়ার হোসেন (৩৬), টিটু প্রামাণিক (৩০), মোঃ মেহেদী হাসান মুন্না (২৯), মোঃ সেলিম (২৯), মোঃ রুলাস (৩২), মেহের আলী (৩২), মোঃ রহমত (৪০), তহিল উদ্দিন সিকদার (৪০) ও মোঃ মোশারফ আলী (২১)।

বিজিবি ৫৯ ব্যাটালিয়ন কমান্ডার লেপটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, ভোলাহাট থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম ও চাঁনশিকারী বিজিবি কোম্পানী কমাণ্ডার সুবেদার মোঃ ইদ্রিস আলী পুশইনের ঘটনাটি সত্বতা সকলেই স্বীকার করেন।

তাদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন সময় কাজের সন্ধানে ভারতে প্রবেশ করলে তাদের সেখানে ভারতীয় পুলিশ গ্রেপ্তার করে। সাজা ভোগ শেষে পুলিশ তাদের ভারত সীমান্ত বাহিনী বিএসএফের কাছে তাদের হস্তান্তর করে।

বিএসএফের কাঞ্চান্টার ক্যাম্পের সদস্যরা তাদের সীমান্ত পিলার ১৯৬/২-এস সীমানা দিয়ে বাংলাদেশে পুশইন করে।

উল্লেখ্য, একই উপজেলা দিয়ে গত ০৩ জুন ২০২৫ ভোলাহাট উপজেলার সদর ইউনিয়নের চাঁনশিকারী বিওপি’র এলাকার সীমান্ত মেইন পিলার ১৯৯ এর নিকট দিয়ে ৮ জন (৪ জন মহিলা ও ৪ জন পুরুষ) ব্যক্তি অনুপ্রবেশ করে। পরবর্তীতে চাঁনশিকারী বিওপির একটি টহলদল তাদেরকে আন্তর্জাতিক সীমারেখার শূন্য লাইনে আটক করতে সক্ষম হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category