শিরোনাম :
প্রতিমন্ত্রী হওয়ায় আব্দুল বারী’কে শুভেচ্ছা জানালেন ছাত্রনেতা আব্বাস আলী প্রতিমন্ত্রী হওয়ায় আব্দুল বারী’কে শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা মাসুদুর রহমান মুহূর্তের অসতর্কতায় প্রাণ গেল আড়াই বছরের শিশুর টাকার বিনিময়ে রোহিঙ্গাদের মিলছে বাংলাদেশি পাসপোর্ট গণঅধিকার ছেড়ে বিএনপি’তে রাশেদ খান। গভীর রাতে কনকনে শীত উপেক্ষা করে সিরাজগঞ্জে জীবনের ঝুঁকি নিয়ে অভিযান চালিয়ে হাতিয়ায় চর দখল নিয়ে সংঘর্ষ-গুলি, নিহত ৫ ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে কাজ করছে সরকার : অর্থ উপদেষ্টা ২৫ ডিসেম্বর বন্ধ থাকবে ৩ ট্রেন, ১০ বিশেষ ট্রেন পাচ্ছে বিএনপি মহাখালীতে মাস্ক পরে এসে নির্মাণ কর্মকর্তাকে গুলি
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

বেরোবিতে গুচ্ছভুক্ত স্নাতক ২০২৪-২৫ শিক্ষাবর্ষের চূড়ান্ত ভর্তি  শুরু

Reporter Name / ৩২৬ Time View
Update : শনিবার, ২ আগস্ট, ২০২৫
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর

মো: পারভেজ হাসান সায়েম, রংপুর 
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)-তে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির গুচ্ছভুক্ত চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া রবিবার, ৩ আগস্ট ২০২৫ থেকে শুরু হচ্ছে। এই প্রক্রিয়া চলবে ৭ আগস্ট ২০২৫ পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের https://sims.brur.ac.bd/signup/ ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন ও সাইনআপ সম্পন্ন করতে হবে এবং প্রাপ্ত রেজিস্ট্রেশন ও আইডি নম্বর ব্যবহার করে নগদ বা বিকাশের মাধ্যমে এককালীন ভর্তি ফি পরিশোধ করতে হবে। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.brur.ac.bd-এ পাওয়া যাবে।
পঞ্চম মাইগ্রেশনের পর চূড়ান্তভাবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে এসএসসি ও এইচএসসির মূল সনদপত্র, ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের ৩ কপি ফটোকপি, পূরণকৃত ভর্তি ফরমের ৩ কপি, প্রাথমিক ভর্তি ফি (৫০০০/- টাকা) জমাদানের রশিদের ৩ কপি ফটোকপি, অবশিষ্ট কেন্দ্রীয় ভর্তি ফি জমাদানের রশিদের ৩ কপি ফটোকপি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার নম্বরপত্রের ৩ কপি ফটোকপি এবং ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে।
এছাড়া, গুচ্ছভুক্ত অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে ভর্তিকৃত শিক্ষার্থীরা যারা মূল নম্বরপত্র বেরোবিতে জমা দিয়েছেন, তাদেরকে ২ আগস্ট থেকে ৫ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে নিজ দায়িত্বে বিশ্ববিদ্যালয় থেকে মূল নম্বরপত্র সংগ্রহ করতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সময়মতো ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category