শিরোনাম :
প্রতিমন্ত্রী হওয়ায় আব্দুল বারী’কে শুভেচ্ছা জানালেন ছাত্রনেতা আব্বাস আলী প্রতিমন্ত্রী হওয়ায় আব্দুল বারী’কে শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা মাসুদুর রহমান মুহূর্তের অসতর্কতায় প্রাণ গেল আড়াই বছরের শিশুর টাকার বিনিময়ে রোহিঙ্গাদের মিলছে বাংলাদেশি পাসপোর্ট গণঅধিকার ছেড়ে বিএনপি’তে রাশেদ খান। গভীর রাতে কনকনে শীত উপেক্ষা করে সিরাজগঞ্জে জীবনের ঝুঁকি নিয়ে অভিযান চালিয়ে হাতিয়ায় চর দখল নিয়ে সংঘর্ষ-গুলি, নিহত ৫ ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে কাজ করছে সরকার : অর্থ উপদেষ্টা ২৫ ডিসেম্বর বন্ধ থাকবে ৩ ট্রেন, ১০ বিশেষ ট্রেন পাচ্ছে বিএনপি মহাখালীতে মাস্ক পরে এসে নির্মাণ কর্মকর্তাকে গুলি
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত

Reporter Name / ১৫৮ Time View
Update : বুধবার, ২৮ মে, ২০২৫

বেলাল হোসেন ঠাকুরগাঁওঃ

ঠাকুরগাঁও ওয়ার্ল্ড ভিশন রিয়াক্টস ইন প্রকল্পের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ বছর নিরাপদ মাতৃত্ব দিবসের প্রতিপাদ্য মাতৃস্বাস্থ্যে সমতা বাদ যাবে না কোন মা।দিবসটি উপলক্ষে বুধবার সকাল ১১ টায় ওয়ার্ল্ড ভিশন রিয়েক্টস ইন প্রকল্পের আয়োজনে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ও ঢোলার হাট ইউনিয়নে জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবস ২০২৫ অনুষ্ঠিত হয়।

উক্ত দিবসটি পালনে অংশগ্রহণ করেন শারালি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ বটিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ এছাড়াও অংশগ্রহণ করেন কিশোর- কিশোরী, নারী-পুরুষ, স্বাস্থ্যকর্মীগণ।উক্ত দিবসটির সঞ্চালনা করেন ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও রিএক্টস ইন প্রকল্পের কর্মকর্তা সৈয়দ আহম্মেদ।

দিবসটির প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ঠাকুরগাঁও ওয়ার্ল্ড ভিশন রিঅ্যাক্টস ইন প্রকল্পের কর্মকর্তা মারুফা খাতুন, তিনি তার বক্তব্য বলেন নিরাপদ মাতৃত্ব দিবস বলতে নিরাপদ মাতৃস্বাস্থ্য, মাতৃমৃত্যু হার হ্রাস ও নবজাতকের স্বাস্থ্য নিশ্চিত করা হলো মাতৃত্ব দিবস পালনের উদ্দেশ্য। একজন নারীর গর্ভধারণের পর থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত সবার অধিকার রাখেন। শুধু মায়ে নন মাতৃগর্ভে বেড়ে ওঠা শিশুর ও যত্ন প্রয়োজন যাকে বলা হয় গর্ভকালীন সেবা। এই গর্ভকালীন যত্নের লক্ষ্য হলো মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং গর্ভজনিত কোন জটিলতা দেখা দিলে তা প্রতিরোধ বা চিকিৎসা করা, এক কথায় মায়ের স্বাস্থ্যের কোন অবনতি না করে দেশকে একটি সুস্থ শিশু উপহার দেওয়া। আর তারই লক্ষ্যে ঠাকুরগাঁও ওয়ার্ল্ড ভিশন রিএক্টস ইন প্রকল্প বিভিন্ন জায়গায় মা ও শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে কার্যক্রম পরিচালনা করে আসছে।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category