শিরোনাম :
প্রতিমন্ত্রী হওয়ায় আব্দুল বারী’কে শুভেচ্ছা জানালেন ছাত্রনেতা আব্বাস আলী প্রতিমন্ত্রী হওয়ায় আব্দুল বারী’কে শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা মাসুদুর রহমান মুহূর্তের অসতর্কতায় প্রাণ গেল আড়াই বছরের শিশুর টাকার বিনিময়ে রোহিঙ্গাদের মিলছে বাংলাদেশি পাসপোর্ট গণঅধিকার ছেড়ে বিএনপি’তে রাশেদ খান। গভীর রাতে কনকনে শীত উপেক্ষা করে সিরাজগঞ্জে জীবনের ঝুঁকি নিয়ে অভিযান চালিয়ে হাতিয়ায় চর দখল নিয়ে সংঘর্ষ-গুলি, নিহত ৫ ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে কাজ করছে সরকার : অর্থ উপদেষ্টা ২৫ ডিসেম্বর বন্ধ থাকবে ৩ ট্রেন, ১০ বিশেষ ট্রেন পাচ্ছে বিএনপি মহাখালীতে মাস্ক পরে এসে নির্মাণ কর্মকর্তাকে গুলি
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

কালাইয়ে ডাকাতি মামলায় ডিবির জালে আটক -১

Reporter Name / ১৫২ Time View
Update : রবিবার, ১৫ জুন, ২০২৫

ডেস্ক রিপোর্ট :

জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের বাখড়া গ্রামের কছিম উদ্দিন ফকিরের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতদল হানা দেয়। এরপর তারা বাড়ির সদস্যদের হাত-পা বেঁধে স্বর্ণালঙ্কার, নগদ টাকা, ৪টি বিদেশী গরু ,কাপড়-চোপড় চাল লুট করে ট্রাক দিয়ে নিয়ে যায়।

এঘটনায় বাখড়া গ্রামের মৃত মজিবর রহমান ফকির এর ছেলে মোঃ কছিম উদ্দিন ফকির কালাই থানায় একটি ডাকাতি মামলার এজাহার দায়ের করেন।

পরে পুলিশ সুপার জয়পুরহাটের সার্বিক দিক নির্দেশনায় তথ্য প্রযুক্তির সহায়তায় ডিবি পুলিশের একটি চৌকস টিম বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতি মামলার আসামী কে আক্কেলপুর থেকে গ্রেফতার করেন ।

গ্রেফতারকৃত আসামী হলেন,ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের দক্ষিণ বস্তা (বাসতা) গ্রামের মোঃ রাশেদুল ইসলাম এর ছেলে মেহেদী হাসান ওরফে চিকন আলী।

পুলিশ সুপার জানান, ২০২৪ সালের ২৫ অক্টোবর রাতে কালাই উপজেলার বাখরা গ্রামের কছিম উদ্দিন ফকির নামে এক ব্যক্তির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।

এ ঘটনায় কালাই থানায় মামলা হলে পুলিশ ডাকাতদের ধরতে অভিযানে চালায়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় আক্কেলপুর থানা এলাকা থেকে ডাকাতির অন্যতম হোতা মেহেদী হাসানকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারেও অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category