শিরোনাম :
প্রতিমন্ত্রী হওয়ায় আব্দুল বারী’কে শুভেচ্ছা জানালেন ছাত্রনেতা আব্বাস আলী প্রতিমন্ত্রী হওয়ায় আব্দুল বারী’কে শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা মাসুদুর রহমান মুহূর্তের অসতর্কতায় প্রাণ গেল আড়াই বছরের শিশুর টাকার বিনিময়ে রোহিঙ্গাদের মিলছে বাংলাদেশি পাসপোর্ট গণঅধিকার ছেড়ে বিএনপি’তে রাশেদ খান। গভীর রাতে কনকনে শীত উপেক্ষা করে সিরাজগঞ্জে জীবনের ঝুঁকি নিয়ে অভিযান চালিয়ে হাতিয়ায় চর দখল নিয়ে সংঘর্ষ-গুলি, নিহত ৫ ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে কাজ করছে সরকার : অর্থ উপদেষ্টা ২৫ ডিসেম্বর বন্ধ থাকবে ৩ ট্রেন, ১০ বিশেষ ট্রেন পাচ্ছে বিএনপি মহাখালীতে মাস্ক পরে এসে নির্মাণ কর্মকর্তাকে গুলি
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

অভয়নগরে ডোবা থেকে শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

Reporter Name / ১১৬ Time View
Update : রবিবার, ২২ জুন, ২০২৫

অনলাইন ডেস্ক:

যশোরের অভয়নগর উপজেলার আমতলা বাজারে পাশে নাদিয়া নামের ৪ বছর বয়সি এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২১ জুন) বিকালে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের আমতলা বাজারের পূর্বপাশে একটি বাগানের ভেতরে জাকির বিশ্বাসের পরিত্যক্ত ডোবা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিখোঁজের প্রায় ৫৪ ঘন্টা পর মরদেহের সন্ধান মেলে বলে দাবি করেন পরিবারের সদস্যরা।নিহত নাদিয়া সিদ্ধিপাশা ইউনিয়নের আমতলা বাজার এলাকার রুহুল আমীন ভুট্টোর মেয়ে।
রুহুল আমীন ভুট্টো বলেন, ‘গত বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১০ টার দিকে আমার মেয়ে নাদিয়া বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়।অনেক খোঁজাখুঁজি করে সন্ধান না মেলায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। শনিবার খোঁজাখুঁজির এক পর্যায়ে বিকাল ৪ টার দিকে জাকির বিশ্বাসের পরিত্যক্ত ডোবা মেয়ের মরদেহের সন্ধান মেলে।
তিনি আরো বলেন, ‘নিখোঁজের প্রায় ৫৪ ঘন্টা পর অর্ধগলিত লাশ মিলেছে। পূর্ব শত্রুতার জেরে আমারই ভগ্নিপতি নাদিয়াকে অপহরণের পর হত্যা করেছে। এই হত্যার সঙ্গে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। শিশু নাদিয়ার মরদেহ একটি পরিত্যক্ত ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে হত্যা বলে মনে হয়েছে। তবে ময়নাতদন্তের পর বলা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category