শিরোনাম :
প্রতিমন্ত্রী হওয়ায় আব্দুল বারী’কে শুভেচ্ছা জানালেন ছাত্রনেতা আব্বাস আলী প্রতিমন্ত্রী হওয়ায় আব্দুল বারী’কে শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা মাসুদুর রহমান মুহূর্তের অসতর্কতায় প্রাণ গেল আড়াই বছরের শিশুর টাকার বিনিময়ে রোহিঙ্গাদের মিলছে বাংলাদেশি পাসপোর্ট গণঅধিকার ছেড়ে বিএনপি’তে রাশেদ খান। গভীর রাতে কনকনে শীত উপেক্ষা করে সিরাজগঞ্জে জীবনের ঝুঁকি নিয়ে অভিযান চালিয়ে হাতিয়ায় চর দখল নিয়ে সংঘর্ষ-গুলি, নিহত ৫ ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে কাজ করছে সরকার : অর্থ উপদেষ্টা ২৫ ডিসেম্বর বন্ধ থাকবে ৩ ট্রেন, ১০ বিশেষ ট্রেন পাচ্ছে বিএনপি মহাখালীতে মাস্ক পরে এসে নির্মাণ কর্মকর্তাকে গুলি
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

পশু হাঁটে অতিরিক্ত হাসিল আদায় খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত সেনাবাহিনী

Reporter Name / ১৮৭ Time View
Update : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
ছবি - দৈনিক সত্যের কাগজ

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের ফুলদিঘী বাজার এলাকায় পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বাংলাদেশ সেনাবাহিনী।

বৃহস্পতিবার (৪ মে) বিকেলে হাটে গরু ও খাসি ক্রয়ের সময় কয়েকজন ক্রেতার কাছ থেকে নির্ধারিত হারের চেয়ে বেশি হাসিল নেয়া হয়। বিষয়টি জানাজানি হলে তা স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে।

খবর পেয়ে হাট এলাকায় দায়িত্বরত সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে এবং অতিরিক্ত অর্থ আদায়ের সত্যতা পায়। পরে সেনাসদস্যরা সংশ্লিষ্টদের সতর্ক করে অতিরিক্ত আদায়কৃত টাকা ভুক্তভোগী ক্রেতাদের ফেরত দেন।

সেনাবাহিনীর এই পদক্ষেপে স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেন। তাদের দাবি, হাটে প্রায়ই অতিরিক্ত হাসিল আদায়ের ঘটনা ঘটলেও এমন কার্যকর প্রতিকার আগে দেখা যায়নি। তারা প্রশাসনের এমন নজরদারি অব্যাহত রাখার দাবি জানান।

হাট ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ওয়ার্ড বিএনপি নেতা আনারুল ইসলাম জানান, “৩০০ টাকার জায়গায় ৩৫০ টাকা নিয়েছিলাম, সেনাবাহিনী এসে সে টাকা ফেরত দিয়ে দিয়েছে। আজকের হাট শেষ, পরবর্তীতে কেউ অতিরিক্ত হাসিল নিলে ব্যবস্থা নেয়া হবে।”

এদিকে স্থানীয় প্রশাসন থেকেও হাটে অনিয়ম প্রতিরোধে আরও কড়া নজরদারির আশ্বাস দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category