শিরোনাম :
প্রতিমন্ত্রী হওয়ায় আব্দুল বারী’কে শুভেচ্ছা জানালেন ছাত্রনেতা আব্বাস আলী প্রতিমন্ত্রী হওয়ায় আব্দুল বারী’কে শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা মাসুদুর রহমান মুহূর্তের অসতর্কতায় প্রাণ গেল আড়াই বছরের শিশুর টাকার বিনিময়ে রোহিঙ্গাদের মিলছে বাংলাদেশি পাসপোর্ট গণঅধিকার ছেড়ে বিএনপি’তে রাশেদ খান। গভীর রাতে কনকনে শীত উপেক্ষা করে সিরাজগঞ্জে জীবনের ঝুঁকি নিয়ে অভিযান চালিয়ে হাতিয়ায় চর দখল নিয়ে সংঘর্ষ-গুলি, নিহত ৫ ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে কাজ করছে সরকার : অর্থ উপদেষ্টা ২৫ ডিসেম্বর বন্ধ থাকবে ৩ ট্রেন, ১০ বিশেষ ট্রেন পাচ্ছে বিএনপি মহাখালীতে মাস্ক পরে এসে নির্মাণ কর্মকর্তাকে গুলি
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

ঠাকুরগাঁও রাণীশংকৈল সার না পেয়ে হট্টগোল  কৃষি কর্মকর্তার দাঁত ভেঙে দিলেন কৃষক।

Reporter Name / ৩৮ Time View
Update : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

ঠাকুরগাঁও রাণীশংকৈল সার না পেয়ে হট্টগোল
কৃষি কর্মকর্তার দাঁত ভেঙে দিলেন কৃষক।

বেলাল হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় চলতি রবি মৌসুমে কৃষকরা গম,ভুট্টা, শরিষা চাষে ব্যস্ত সময় পার করছে। ঠিক সেই মুহূর্তে ডিলারদের পর্যাপ্ত সার মুজুত না থাকায় সার পাচ্ছেনা কৃষকরা। এনিয়ে মঙ্গলবার (২ ডিসেম্বর)  সার বিতরণ কালে এক কৃষি উপ-সহকারী কর্মকর্তা  মারপিটের শিকার হয়েছেন ও দাঁত ভেঙে যাওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছে।

স্থানীয়রা জানায়, মল্লিক টের্ডাসের প্রতিনিধি মোজাম্মেল হোসেন উমরাডাঙ্গী বাজারে কৃষকদের মাঝে সার বিতরণ করছিল ঠিক সেই মুহূর্তে ৩টি ভ্যানে ৩৩ বস্তা সার নিয়ে যাচ্ছিল ৫ জন কৃষক। অন্যান্য কৃষকরা সার না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে উঠে, হট্টগোলের এক পর্যায়ে কৃষি উপ-সহকারী কর্মকর্তা আকতার হোসেন দুপুরের খাবারের কথা বলে স্থান ত্যাগ করে। এসময় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মামুনুর রশিদ মামুন উপস্থিত লোকজনের সাথে কথা বলে উপজেলা কৃষি কর্মকর্তাকে ঘটনা স্থলে আসতে বলে। কৃষি কর্মকর্তা সহিদুল ইসলাম, উপ-সহকারী কর্মকর্তা আকতার হোসেন কে  সঙ্গে নিয়ে বিতরণ পয়েন্টে গেলে উপস্থিত লোকজন ক্ষিপ্ত হয়ে উপ- সহকারী কর্মকর্তা কে

বেধরক মারপিট করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাণীশংকৈল হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এপ্রসঙ্গে মল্লিক টের্ডাসের সত্তাধিকারী এবং এর প্রতিনিধি তোজাম্মেল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তাদের পাওয়া যায়নি।
কৃষি কর্মকর্তা সইদুল ইসলাম জানান,রোগীর অবস্থা ভালো না মাথায় প্রচন্ড আঘাত পেয়েছে,দাত ভেঙে গেছে উন্নত চিকিৎসার দিনাজপুরে নিয়ে যাচ্ছি। চিকিৎসা শেষে ভিক্টিমের মতামতের ভিক্তিতে আইনীব্যাবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category