শিরোনাম :
প্রতিমন্ত্রী হওয়ায় আব্দুল বারী’কে শুভেচ্ছা জানালেন ছাত্রনেতা আব্বাস আলী প্রতিমন্ত্রী হওয়ায় আব্দুল বারী’কে শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা মাসুদুর রহমান মুহূর্তের অসতর্কতায় প্রাণ গেল আড়াই বছরের শিশুর টাকার বিনিময়ে রোহিঙ্গাদের মিলছে বাংলাদেশি পাসপোর্ট গণঅধিকার ছেড়ে বিএনপি’তে রাশেদ খান। গভীর রাতে কনকনে শীত উপেক্ষা করে সিরাজগঞ্জে জীবনের ঝুঁকি নিয়ে অভিযান চালিয়ে হাতিয়ায় চর দখল নিয়ে সংঘর্ষ-গুলি, নিহত ৫ ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে কাজ করছে সরকার : অর্থ উপদেষ্টা ২৫ ডিসেম্বর বন্ধ থাকবে ৩ ট্রেন, ১০ বিশেষ ট্রেন পাচ্ছে বিএনপি মহাখালীতে মাস্ক পরে এসে নির্মাণ কর্মকর্তাকে গুলি
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন

জয়পুরহাটে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্যোগে সেবা পেল দুই হাজার মানুষ

Reporter Name / ৬৭ Time View
Update : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

জয়পুরহাটে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্যোগে সেবা পেল দুই হাজার মানুষ

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের কালাইয়ে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) উপজেলার বেগুন গ্রাম চশমায়ে উলুম দি-মুখী ফাজিল ডিগ্রী মাদ্রাসা মাঠে এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়।

ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কালাই শাখার সভাপতি কাইছার আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি জয়পুরহাট সিভিল সার্জন কর্মকর্তা ডা. আল মামুন সকাল ৯ টায় ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন।

বিশেষ অতিথিরা হলেন, কালাই উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শামীমা আক্তার জাহান, জয়পুরহাট সদর উপজেলা ভূমি কর্মকর্তা রাজীব কুমার বিশ্বাস এবং কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন।

ক্যাম্পে গাইনি, সার্জারি, মেডিসিন, চক্ষু, ডেন্টাল, অর্থোপেডিক, ডায়াবেটিসসহ মোট ১৩টি বিভাগে স্থানীয়দের আল-রাজীমেডিকেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক বগুড়া লিঃ এর সৌজন্যে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

যে সকল বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ডাক্তারগণ চিকিৎসা দিয়েছেন তারা হলেন, ডাঃ সরদার রাশেদ মোবারক জুয়েল,ডাঃ মুরশিদা পারভীন জলি,ডাঃ মোঃ ইসতিয়াক হোসাইন,ডাঃ নুরে জান্নাত শিমু,ডাঃ মীর মুবিনুল ইসলাম,ডাঃ মোঃ সোহেল রানা,ডাঃ এম আই হাসান,ডা: শফিউল আযম,ডাঃ নাসিমা আক্তার (নীনা),ডাঃ মুহাম্মাদ জাকারিয়া জালাল,ডাঃ নাহিদা নাজনিন ডেইজি, ডাঃ মোঃ আনোয়ার হোসেন,ডাঃ এস এম আব্দুল মুনিম (রমিম), ডাঃ খন্দকার মিজানুর রহমান এবং চক্ষু রোগী দেখেন খনজনপুর সামাজিক স্বাস্থ্য সেবা কেন্দ্র।

ফ্রি মেডিক্যাল ক্যাম্প বিষয়ে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কালাই শাখার সভাপতি কাইছার আহমেদ বলেন, সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত আমাদের এই ফ্রি মেডিক্যাল ক্যাম্প চলবে। আমরা আশা করছি দুই থেকে আড়াই হাজার মানুষ আজকে ফ্রি চিকিৎসা সেবা নিতে পারবে। এই ক্যাম্পে জয়পুরহাট, বগুড়া ও ঢাকার বিভিন্ন ডাক্তার অংশ নিয়েছেন। তাছাড়া আমরা যারা অসচ্ছল গরিব তাদের প্রত্যেককেই আমরা আমাদের সাধ্য অনুযায়ী মেডিসিন ফ্রি দিচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category