শিরোনাম :
প্রতিমন্ত্রী হওয়ায় আব্দুল বারী’কে শুভেচ্ছা জানালেন ছাত্রনেতা আব্বাস আলী প্রতিমন্ত্রী হওয়ায় আব্দুল বারী’কে শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা মাসুদুর রহমান মুহূর্তের অসতর্কতায় প্রাণ গেল আড়াই বছরের শিশুর টাকার বিনিময়ে রোহিঙ্গাদের মিলছে বাংলাদেশি পাসপোর্ট গণঅধিকার ছেড়ে বিএনপি’তে রাশেদ খান। গভীর রাতে কনকনে শীত উপেক্ষা করে সিরাজগঞ্জে জীবনের ঝুঁকি নিয়ে অভিযান চালিয়ে হাতিয়ায় চর দখল নিয়ে সংঘর্ষ-গুলি, নিহত ৫ ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে কাজ করছে সরকার : অর্থ উপদেষ্টা ২৫ ডিসেম্বর বন্ধ থাকবে ৩ ট্রেন, ১০ বিশেষ ট্রেন পাচ্ছে বিএনপি মহাখালীতে মাস্ক পরে এসে নির্মাণ কর্মকর্তাকে গুলি
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

তাণ্ডব সিনেমার পাইরেসির মূলহোতা নোয়াখালীতে গ্রেফতার

Reporter Name / ১০৮ Time View
Update : বুধবার, ১৮ জুন, ২০২৫

ডেস্ক রিপোর্ট:
নায়ক শাকিব খানের আলোচিত সিনেমা ‘তাণ্ডব’ পাইরেসির মুলহোতা টিপু সুলতানকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১৭ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম। এর আগে, একই দিন বিকেল পৌনে ৬টার দিকে জেলা শহর মাইজদীর মোহাম্মদিয়া হোটেলসংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত টিপু সুলতান নোয়াখালীর বেগমগঞ্জের জিরতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কালিকাপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, টিপু তান্ডব সিনেমাটি পাইরেসি করে বেআইনি ভাবে বিভিন্ন মাধ্যমে পুরো সিনেমার এইচডি কপি ছড়িয়ে দেয়। পরে সিনেমাটির প্রযোজক শাহরিয়ার করিম ভুইয়া ওরফে শাহরিয়ার (শাকিল) ঢাকার বনানী থানায় কপিরাইট আইনের টিপুকে ১ নম্বর আসামি করে মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম বলেন, টিপু পাইরেসির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আসামিকে ঢাকায় পাঠানো হবে। বনানী থানা তার বিরুদ্ধে আইনানুগ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category