শিরোনাম :
প্রতিমন্ত্রী হওয়ায় আব্দুল বারী’কে শুভেচ্ছা জানালেন ছাত্রনেতা আব্বাস আলী প্রতিমন্ত্রী হওয়ায় আব্দুল বারী’কে শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা মাসুদুর রহমান মুহূর্তের অসতর্কতায় প্রাণ গেল আড়াই বছরের শিশুর টাকার বিনিময়ে রোহিঙ্গাদের মিলছে বাংলাদেশি পাসপোর্ট গণঅধিকার ছেড়ে বিএনপি’তে রাশেদ খান। গভীর রাতে কনকনে শীত উপেক্ষা করে সিরাজগঞ্জে জীবনের ঝুঁকি নিয়ে অভিযান চালিয়ে হাতিয়ায় চর দখল নিয়ে সংঘর্ষ-গুলি, নিহত ৫ ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে কাজ করছে সরকার : অর্থ উপদেষ্টা ২৫ ডিসেম্বর বন্ধ থাকবে ৩ ট্রেন, ১০ বিশেষ ট্রেন পাচ্ছে বিএনপি মহাখালীতে মাস্ক পরে এসে নির্মাণ কর্মকর্তাকে গুলি
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

জয়পুরহাটে নিখোঁজের নয়দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার

Reporter Name / ৩৫৭ Time View
Update : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

জয়পুরহাট প্রতিনিধিঃ

 

জয়পুরহাটের ক্ষেতলালে নিখোঁজের ৯ দিন পর তৃতীয় শ্রেণির ছাত্র কাফি খন্দকার (৮) নামের সেই শিশুর মৃত্যুদেহ উদ্ধার।

শনিবার (২৬ এপ্রিল) দুপুর দেড়টার দিকে নিজ গ্রামের একটি পুকুর থেকে পুলিশ তার লাশ উদ্ধার করা হয়।

কাফি খন্দকার ক্ষেতলাল উপজেলার সহলা পাড়া গ্রামের সঞ্চয় খন্দকারের ছেলে। উপজেলার নশিরপুর দৌলতগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র স্থানীয়দের ধারণা শিশুটিকে হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৮ এপ্রিল (শুক্রবার) সন্ধ্যায় কাফি বাড়ির পাশের একটি দোকানে কিছু কিনতে যায় পরে আর বাড়ি ফিরে আসেনি শিশু ছেলে কাফি পরে পরিবার ও এলাকাবাসী বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি এ ঘটনায় শিশুটির পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করে এবং পুলিশের সহায়তায় বিভিন্ন স্থানে সন্ধান চালানো হয়, কিন্তু কোনো অগ্রগতি হয়নি পরে নিজ গ্রামের একটি পুকুর থেকে পুলিশ তার লাশ উদ্ধার করা হয়।

সহলা পাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, আমাদের গ্রামের কলমের স্ত্রী হাবিবা খাতুন দুপুরে বাড়ির পাশে পুকুরের কাছ দিয়ে বাসায় যাওয়ার সময় নাকে গন্ধ লাগে, সে সময় তখন তাকিয়ে দেখতে পান একটি লাশ, তখনই সে চিৎকার করে গ্রামবাসীকে ডাকতে থাকেন, এরপর স্থানীয়রা পুলিশকে সংবাদ দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে নিয়ে যায়।

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ দীপেন্দ্রনাথ সিং বলেন, আমরা লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category