শিরোনাম :
প্রতিমন্ত্রী হওয়ায় আব্দুল বারী’কে শুভেচ্ছা জানালেন ছাত্রনেতা আব্বাস আলী প্রতিমন্ত্রী হওয়ায় আব্দুল বারী’কে শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা মাসুদুর রহমান মুহূর্তের অসতর্কতায় প্রাণ গেল আড়াই বছরের শিশুর টাকার বিনিময়ে রোহিঙ্গাদের মিলছে বাংলাদেশি পাসপোর্ট গণঅধিকার ছেড়ে বিএনপি’তে রাশেদ খান। গভীর রাতে কনকনে শীত উপেক্ষা করে সিরাজগঞ্জে জীবনের ঝুঁকি নিয়ে অভিযান চালিয়ে হাতিয়ায় চর দখল নিয়ে সংঘর্ষ-গুলি, নিহত ৫ ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে কাজ করছে সরকার : অর্থ উপদেষ্টা ২৫ ডিসেম্বর বন্ধ থাকবে ৩ ট্রেন, ১০ বিশেষ ট্রেন পাচ্ছে বিএনপি মহাখালীতে মাস্ক পরে এসে নির্মাণ কর্মকর্তাকে গুলি
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

হবিগঞ্জে মাদকসহ আটক – ৪

Reporter Name / ২০০ Time View
Update : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
ছবি: প্রতিনিধি

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১নং ধর্মঘর ইউনিয়নের চিহ্নিত মাদক কারবারি ফুয়াদ হাসান সাকিবসহ ৪ জনকে বশেষ অভিযানে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

বুধবার সকালে মাধবপুর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। অভিযানে আরো তিনজনকে আটক করা হয়। এরা হল ধর্মঘর এলাকার জুনাইদ, জাবেদ ও নয়ন।

বিজিবি সরাইল ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল জাব্বার এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও বিজিবির সমন্বয়ে অভিযান চালিয়ে সাকিবকে গ্রেফতার করা হয়। এ সময় চালিয়ে আরও তিনজনকে আটক করা হয়েছে।”

অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫ লাখ ৫০ হাজার টাকা, ৮কেজি গাঁজা, ৪টি বিভিন্ন মডেলের মোবাইল ফোন, ৪টি মোটরসাইকেল, ৩টি বল্লম, একটি রামদা, বিদেশি মদের বোতল ও ফেনসিডিল উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, ফুয়াদ হাসান সাকিবের বিরুদ্ধে ১৫টিরও বেশি মাদক, অস্ত্র ও চাঁদাবাজির মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় মাদক কারবারে সক্রিয় ছিল এবং তার একটি সংঘবদ্ধ চক্র রয়েছে বলে জানা গেছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category