শিরোনাম :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

শেখ হাসিনার বিরুদ্ধে রায় প্রকাশের পর জয়পুরহাটে বিএনপির আনন্দ মিছিল

Reporter Name / ৭০ Time View
Update : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

শেখ হাসিনার বিরুদ্ধে রায় প্রকাশের পর জয়পুরহাটে বিএনপির আনন্দ মিছিল

জয়পুরহাট প্রতিনিধি:

মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দেওয়ায় জয়পুরহাটে আনন্দ মিছিল করেছে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (১৭ নভেম্বর ) বিকেল সাড়ে ৩ টায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে আবারও সেখানে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, এমএ ওয়াহাবসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

অন্যদিকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলীমের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করা হয়।

এসময় শেখ হাসিনাকে দ্রুত দেশের মাটিতে ফিরে এনে রায় কার্যকর করার দাবি জানান মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category