শিরোনাম :
প্রতিমন্ত্রী হওয়ায় আব্দুল বারী’কে শুভেচ্ছা জানালেন ছাত্রনেতা আব্বাস আলী প্রতিমন্ত্রী হওয়ায় আব্দুল বারী’কে শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা মাসুদুর রহমান মুহূর্তের অসতর্কতায় প্রাণ গেল আড়াই বছরের শিশুর টাকার বিনিময়ে রোহিঙ্গাদের মিলছে বাংলাদেশি পাসপোর্ট গণঅধিকার ছেড়ে বিএনপি’তে রাশেদ খান। গভীর রাতে কনকনে শীত উপেক্ষা করে সিরাজগঞ্জে জীবনের ঝুঁকি নিয়ে অভিযান চালিয়ে হাতিয়ায় চর দখল নিয়ে সংঘর্ষ-গুলি, নিহত ৫ ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে কাজ করছে সরকার : অর্থ উপদেষ্টা ২৫ ডিসেম্বর বন্ধ থাকবে ৩ ট্রেন, ১০ বিশেষ ট্রেন পাচ্ছে বিএনপি মহাখালীতে মাস্ক পরে এসে নির্মাণ কর্মকর্তাকে গুলি
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

শিশু অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে যুবক আটক 

Reporter Name / ১২৫ Time View
Update : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

নাটোর প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৩ বছরের শিশু অপহরণের ঘটনায় পুলিশি তৎপরতায় অল্প সময়ের মধ্যেই নাটোরের লালপুরে অভিযান চালিয়ে শিশুকে উদ্ধার করেছে।এঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার(১২ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া থানার একটি টিম লালপুর উপজেলার ধুপইল এলাকা থেকে শিশু আইয়ানকে উদ্ধার করে।পরে শিশুটিকে লালপুর থানায় নিয়ে গিয়ে আইনি কার্যক্রম শেষে পরিবারের হাতে হস্তান্তর করা হয়।

একই অভিযানে অপহরণকারী যুবক আমিরুল ইসলাম বাপ্পি(৩৫) কে গ্রেপ্তার করা হয়।তিনি ধুপইল এলাকার আবুল হোসেনের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী পাকিজা খানমের খালাতো ভাই জুয়েলের বন্ধু বাপ্পি।সেই সূত্রে ভুক্তভোগী পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন বাপ্পী। গত ৯ সেপ্টেম্বর তিনি ভুক্তভোগীর বাড়িতে বেড়াতে আসেন এবং ১১ সেপ্টেম্বর সকালে হঠাৎ শিশুটিকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যান।অপহরণের পর বাপ্পি ফোন করে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।

এ বিষয়ে কোটালীপাড়া থানায় অপহরণ মামলা দায়ের করেন শিশুটির মা পাকিজা খানম।শিশুটি নিখোঁজ হওয়ার খবর পেয়ে থানা তাৎক্ষণিক অভিযান শুরু করে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান,শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category