শিরোনাম :
প্রতিমন্ত্রী হওয়ায় আব্দুল বারী’কে শুভেচ্ছা জানালেন ছাত্রনেতা আব্বাস আলী প্রতিমন্ত্রী হওয়ায় আব্দুল বারী’কে শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা মাসুদুর রহমান মুহূর্তের অসতর্কতায় প্রাণ গেল আড়াই বছরের শিশুর টাকার বিনিময়ে রোহিঙ্গাদের মিলছে বাংলাদেশি পাসপোর্ট গণঅধিকার ছেড়ে বিএনপি’তে রাশেদ খান। গভীর রাতে কনকনে শীত উপেক্ষা করে সিরাজগঞ্জে জীবনের ঝুঁকি নিয়ে অভিযান চালিয়ে হাতিয়ায় চর দখল নিয়ে সংঘর্ষ-গুলি, নিহত ৫ ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে কাজ করছে সরকার : অর্থ উপদেষ্টা ২৫ ডিসেম্বর বন্ধ থাকবে ৩ ট্রেন, ১০ বিশেষ ট্রেন পাচ্ছে বিএনপি মহাখালীতে মাস্ক পরে এসে নির্মাণ কর্মকর্তাকে গুলি
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

ময়মনসিংহে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

Reporter Name / ১৩২ Time View
Update : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ 

ময়মনসিংহ সদরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২ মাসকালাই ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব বীজ ও সার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা জুবায়রা বেগম সাথী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা তারিক আজিজ , কৃষি সম্প্রসারণ অফিসার সহ অন্যান্যরা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে মোট ৮০জন কৃষকের মাঝে বিতরণ করা হয়েছে ৫ কেজি মাসকালাই ডালের বীজ, ১০ কেজি ডিএপি এবং ৫ কেজি এমওপি সার।

উপজেলা কৃষি কর্মকর্তা জুবায়রা বেগম সাথী জানান-উপজেলা কৃষি অধিদপ্তর ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রণোদনা দিয়ে আসছে। উপজেলা কৃষি অধিদপ্তরের এমন মহতী কার্যক্রমে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের সাফল্য দিকে অগ্রসিত হচ্ছে।

উপজেলা কৃষি অফিসার আরও জানান, এবারের মৌসুমে মোট ৮০জন কৃষক এই সুবিধার আওতায় আসবেন। কৃষি উৎপাদন বাড়াতে ও কৃষকের উৎপাদন ব্যয় কমাতে সরকার এ ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে। প্রণোদনার এ উদ্যোগ কৃষকদের মধ্যে স্বস্তি এনে দিয়েছে এবং এই মৌসুমে সঠিকভাবে চাষাবাদে উৎসাহ জোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত কৃষকরা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম প্রিন্স বলেন, সরকার কৃষক সমাজের উন্নয়নে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন সময় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করার মাধ্যমে কৃষকের পাশে থেকে তাদের সহযোগিতা করে যাচ্ছেন।কৃষকের ভাগ্যোন্নয়নে সরকারের সিদ্ধান্তমোতাবেক উপজেলা প্রশাসন সবসময় সদর উপজেলাবাসীর পাশে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category