শিরোনাম :
প্রতিমন্ত্রী হওয়ায় আব্দুল বারী’কে শুভেচ্ছা জানালেন ছাত্রনেতা আব্বাস আলী প্রতিমন্ত্রী হওয়ায় আব্দুল বারী’কে শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা মাসুদুর রহমান মুহূর্তের অসতর্কতায় প্রাণ গেল আড়াই বছরের শিশুর টাকার বিনিময়ে রোহিঙ্গাদের মিলছে বাংলাদেশি পাসপোর্ট গণঅধিকার ছেড়ে বিএনপি’তে রাশেদ খান। গভীর রাতে কনকনে শীত উপেক্ষা করে সিরাজগঞ্জে জীবনের ঝুঁকি নিয়ে অভিযান চালিয়ে হাতিয়ায় চর দখল নিয়ে সংঘর্ষ-গুলি, নিহত ৫ ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে কাজ করছে সরকার : অর্থ উপদেষ্টা ২৫ ডিসেম্বর বন্ধ থাকবে ৩ ট্রেন, ১০ বিশেষ ট্রেন পাচ্ছে বিএনপি মহাখালীতে মাস্ক পরে এসে নির্মাণ কর্মকর্তাকে গুলি
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

বিমানের কারিগরি ত্রুটির জন্য বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আজ নির্ধারিত সময়ে লন্ডন যাত্রা সম্ভব হচ্ছে না।

Reporter Name / ৪৫ Time View
Update : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

বিমানের কারিগরি ত্রুটির জন্য বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আজ নির্ধারিত সময়ে লন্ডন যাত্রা সম্ভব হচ্ছে না। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স নির্ধারিত সময়ে ঢাকায় পৌঁছাতে না পারায় তার বিদেশযাত্রা পিছিয়ে যাচ্ছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, ‘কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স আজ ঢাকায় আসছে না। সব ঠিক থাকলে শনিবার তা ঢাকায় পৌঁছাতে পারে। ম্যাডামের শারীরিক অবস্থা অনুকূল থাকলে এবং মেডিকেল বোর্ড সম্মতি দিলে ইনশাআল্লাহ রোববার (৭ ডিসেম্বর) তিনি লন্ডনের উদ্দেশে রওনা দেবেন।’

গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত থেকেই খালেদা জিয়ার বিদেশযাত্রা ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা জোরদার চলছে। ইতোমধ্যে বিএনপি চেয়ারপারসনকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে নিয়ে যেতে ঢাকায় এসেছেন তার পুত্রবধূ ও দলটির ভাইস চেয়ারম্যানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। আজ সকাল পৌনে ১০টায় লন্ডন থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছান।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। মাঝে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বর্তমানে তিনি হাসপাতালটির করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category