শিরোনাম :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

বক্তব্যের সময় কান্নায় ভেঙে পড়লেন বিএনপি নেতা আব্দুল বারী

Reporter Name / ৯০ Time View
Update : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

ডেস্ক রিপোর্ট:

জয়পুরহাটের কালাইয়ে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৫ নভেম্বর ) বিকাল সাড়ে চারটায় মাত্রাই ইউনিয়ন বিএনপির উদ্যোগে মাত্রায় উচ্চ বিদ্যালয়ের মাঠে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখার সময় আবেগে কান্নায় ভেঙে পড়লেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও জয়পুরহাট দুই আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল বারী।

এসময় উপস্থিত ছিলেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ইব্রাহিম হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম , যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম চৌধুরী টুকু,পৌর বিএনপির আহ্বায়ক মোঃ সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম, আহাম্মেদাবাদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তাজ উদ্দিন আহমেদ, মাত্রাই ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলামসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের সকল স্তরের নেতাকর্মী।

এসময় আবেগ আপ্লুত হয়ে প্রধান অতিথি সাবেক সচিব আব্দুল বারী বলেন , তার বয়স ৭১ বছর এসময় তার রাজনীতিতে আসার কোনো ইচ্ছে নেই। যেটুকু সময় বেঁচে আছেন জনগণের সেবা করার উদ্দেশ্যে তিনি রাজনীতিতে এসেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category