দেশ রূপান্তরের প্রথম পাতার খবর— আইজিপিসহ ফাঁসছেন ৮৭ শীর্ষ কর্মকর্তা।
এতে বলা হয়েছে, আলোচিত পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিশনের প্রতিবেদনে নাম আসায় আইনশৃঙ্খলা বাহিনীর বর্তমান, সাবেক ও আওয়ামী লীগের নেতাসহ ৮৭ জন ফেঁসে যাচ্ছেন।
এর মধ্যে পুলিশের বর্তমান মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের নাম থাকায় অস্বস্তিতে সরকারের নীতিনির্ধারকরা।
নির্বাচনের আগে বা পরে তাকে আইজিপির পদ থেকে সরিয়ে দেওয়ার চিন্তা করা হচ্ছে।
তাছাড়া, অন্যদের বিরুদ্ধে মামলা করার পরিকল্পনা নিয়েছে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।
সূত্রটি বলছে, অভিযুক্তদের মধ্যে যারা দেশের বাইরে আছেন, তাদের অবস্থান শনাক্ত করতে ইন্টারপোলের সহায়তা চাইবে বাংলাদেশ। এরই মধ্যে পুলিশ সদর দপ্তর সব ধরনের প্রস্তুতি নিয়ে ফেলেছে।