শিরোনাম :
প্রতিমন্ত্রী হওয়ায় আব্দুল বারী’কে শুভেচ্ছা জানালেন ছাত্রনেতা আব্বাস আলী প্রতিমন্ত্রী হওয়ায় আব্দুল বারী’কে শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা মাসুদুর রহমান মুহূর্তের অসতর্কতায় প্রাণ গেল আড়াই বছরের শিশুর টাকার বিনিময়ে রোহিঙ্গাদের মিলছে বাংলাদেশি পাসপোর্ট গণঅধিকার ছেড়ে বিএনপি’তে রাশেদ খান। গভীর রাতে কনকনে শীত উপেক্ষা করে সিরাজগঞ্জে জীবনের ঝুঁকি নিয়ে অভিযান চালিয়ে হাতিয়ায় চর দখল নিয়ে সংঘর্ষ-গুলি, নিহত ৫ ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে কাজ করছে সরকার : অর্থ উপদেষ্টা ২৫ ডিসেম্বর বন্ধ থাকবে ৩ ট্রেন, ১০ বিশেষ ট্রেন পাচ্ছে বিএনপি মহাখালীতে মাস্ক পরে এসে নির্মাণ কর্মকর্তাকে গুলি
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

জয়পুরহাটে নিখোঁজের ৩ দিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

Reporter Name / ১১৫ Time View
Update : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

জয়পুরহাট জেলা প্রতিনিধি:

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় নিখোঁজের তিন দিন পর তাসনিয়া খাতুন (১০) নামে এক শিশু শিক্ষার্থীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বরতারা ইউনিয়নের শালবন গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত তাসনিয়া ওই গ্রামের এরশাদুল ইসলামের মেয়ে ও স্থানীয় সানরাইজ কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী বলে জানাগেছে।

স্থানীয়রা জানান, গত বুধবার বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় তাসনিয়া। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো খোঁজ মেলেনি। শুক্রবার সন্ধ্যায় প্রতিবেশী একরামুল ইসলামের গোয়ালঘরে তল্লাশির সময় একটি বস্তার ভেতর শিশুটির মরদেহ দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ঘটনার পর একরামুল পালিয়ে যায়। তবে স্থানীয়রা তার বাড়ির এক নারীকে আটক করে। পরে একরামুলের স্ত্রীসহ আরও এক নারীকে আটক করে পুলিশ।

এদিকে, মর্মান্তিক এ হত্যাকাণ্ডে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ক্ষুব্ধ এলাকাবাসী ঘাতকদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ক্ষেতলাল থানার ওসি আব্দুল করিম বলেন, ‘শিশুর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে এ বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category