শিরোনাম :
প্রতিমন্ত্রী হওয়ায় আব্দুল বারী’কে শুভেচ্ছা জানালেন ছাত্রনেতা আব্বাস আলী প্রতিমন্ত্রী হওয়ায় আব্দুল বারী’কে শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা মাসুদুর রহমান মুহূর্তের অসতর্কতায় প্রাণ গেল আড়াই বছরের শিশুর টাকার বিনিময়ে রোহিঙ্গাদের মিলছে বাংলাদেশি পাসপোর্ট গণঅধিকার ছেড়ে বিএনপি’তে রাশেদ খান। গভীর রাতে কনকনে শীত উপেক্ষা করে সিরাজগঞ্জে জীবনের ঝুঁকি নিয়ে অভিযান চালিয়ে হাতিয়ায় চর দখল নিয়ে সংঘর্ষ-গুলি, নিহত ৫ ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে কাজ করছে সরকার : অর্থ উপদেষ্টা ২৫ ডিসেম্বর বন্ধ থাকবে ৩ ট্রেন, ১০ বিশেষ ট্রেন পাচ্ছে বিএনপি মহাখালীতে মাস্ক পরে এসে নির্মাণ কর্মকর্তাকে গুলি
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

Reporter Name / ২২৩ Time View
Update : রবিবার, ১১ মে, ২০২৫

জয়পুরহাট প্রতিনিধি :

জয়পুরহাটে র‌্যাবের অভিযানে ছোট হেলকুন্ডা এলাকা থেকে ধর্ষণ মামলার এজাহার নামীয় প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প।
রবিবার সকাল ১১ টায় র‌্যাব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আটককৃত আসামী হলেন, জয়পুরহাট সদর থানা এলাকার কড়ই উত্তর পাড়া গ্রামের মোঃ আল আমিন এর ছেলে মোঃ আমানত হোসেন (১৯) ।
ঘটনা সূত্রে জানা গেছে, আসামী জয়পুরহাট সদর থানা এলাকার ছোট হেলকুন্ডা এলাকায় অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ০২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ ভিকটিমের নিজ বসতবাড়িতে ধর্ষণ করে। উক্ত ঘটনায় ভিকটিমের পরিবারের লোকজন বিষয়টি স্থানীয়ভাবে আপোষ-মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হওয়ায় ঘটনাটি পুরো জয়পুরহাট জেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে ভিকটিমের মাতা মোছাঃ রাহেলা খাতুন উক্ত আসামীর বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় এজাহার দায়ের করলে, জয়পুরহাট সদর থানার মামলা নং-০৪ তারিখ-০৩/০৩/২০২৫ ইং, ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ৯(১) রুজু হয়।
পরবর্তীতে বিভিন্ন ভাবে তদন্ত করে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিবার (১১ এপ্রিল) আসামি কে আটক করা হয়।
পরে গ্রেফতারকৃত আসামী কে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category