জয়পুরহাটে ডিমের পুষ্টিগুণ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত
জয়পুরহাট প্রতিনিধি : মোঃ আব্দুল হাই
“ডিমে আছে প্রোটিন, ডিম খাই প্রতিদিন” এই প্রতিপাদ্য কে সামনে রেখে জয়পুরহাটের ক্ষেতলালে ডিমের পুষ্টিগুণ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ১৫ ডিসেম্বর) সকালে এহেড সোশ্যাল অর্গানাইজেশন( এসো) এর আয়োজন ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন ( পিকেএসএফ) অর্থায়নে বড়তারা মর্ডান প্রি এমিনেন্ট কেজি স্কুল হলরুমে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এসময় এসো.র প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. সাব্বির হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পলাশ চন্দ্র রায়, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়তারা কেজি স্কুল এর প্রধান শিক্ষক নুর আলম সরদার ।
ডিমের পুষ্টিগুণ বিষয়ক ক্যাম্পেইনটিতে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর ২০০ জন শিক্ষার্থীকে ডিম খাওয়ানো হয় এবং মেধা বিকাশের জন্য কুইজ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করেন অতিথিরা।