শিরোনাম :
প্রতিমন্ত্রী হওয়ায় আব্দুল বারী’কে শুভেচ্ছা জানালেন ছাত্রনেতা আব্বাস আলী প্রতিমন্ত্রী হওয়ায় আব্দুল বারী’কে শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা মাসুদুর রহমান মুহূর্তের অসতর্কতায় প্রাণ গেল আড়াই বছরের শিশুর টাকার বিনিময়ে রোহিঙ্গাদের মিলছে বাংলাদেশি পাসপোর্ট গণঅধিকার ছেড়ে বিএনপি’তে রাশেদ খান। গভীর রাতে কনকনে শীত উপেক্ষা করে সিরাজগঞ্জে জীবনের ঝুঁকি নিয়ে অভিযান চালিয়ে হাতিয়ায় চর দখল নিয়ে সংঘর্ষ-গুলি, নিহত ৫ ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে কাজ করছে সরকার : অর্থ উপদেষ্টা ২৫ ডিসেম্বর বন্ধ থাকবে ৩ ট্রেন, ১০ বিশেষ ট্রেন পাচ্ছে বিএনপি মহাখালীতে মাস্ক পরে এসে নির্মাণ কর্মকর্তাকে গুলি
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে প্রাথমিক শিক্ষকের মৃত্যু

Reporter Name / ১০৬ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
ছবি - প্রতিনিধি

ডেস্ক রিপোর্ট:

জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফারুক হোসেন (৫০) নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার পুরানাপৈল রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারুক হোসেন কালাই উপজেলার হারুঞ্জা গ্রামের লুৎফর রহমানের ছেলে। তিনি ঐ গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফারুক হোসেন পুরানাপৈল রেলগেইট পার হচ্ছিলেন। এসময় রাজশাহী থেকে চিলাহাটিগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের সাথে সে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এবিষয়ে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ তামবিরুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। তবে যেহেতু এটি রেলের ব্যাপার সান্তাহার জিআরপি পুলিশকে জানানো হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category