জয়পুরহাটে কালাইয়ে চিশতিয়া আস্তানায় বৃহত্তম নবান্ন উৎসব
জয়পুরহাট প্রতিনিধি –জয়পুরহাটের কালাইয়ে বেগুন গ্রাম চিশতিয়া আস্তানায় তরিকার ভক্তদের নবান্ন উৎস।
কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়ন বেগুন গ্রাম চিশতিয়া আস্তানা শরীফে প্রতি বছরের ন্যায় এবারেও নবান্ন উৎসব। ২০ নভেম্বর ২০২৫ ইং- ৫ঠা অগ্রহায়ণ রোজ বৃহস্পতিবার।
এলাকার লোকজনের কাছ থেকে জানা যায় জয়পুরহাট জেলা ছাড়াও পার্শ্ববর্তী, বগুড়া, নওগাঁ, দিনাজপুর গাইবান্ধা, সুদূর কুমিল্লা জেলা থেকে মাওলানা আব্দুল গফুর চিশতি (রাঃ) এর ভক্তবৃন্দ উক্ত চিশতিয়ায় আস্তানায় এসে নবান্ন উৎসবে সমবেত হয়।
স্থানীয় সূত্রে আরও জানা যায় আস্তানা শরীফে প্রায় ৪৫ থেকে ৫০ হাজারের অধিক লোকজনের সমাগম হয়ে থাকে। লবণ্যের উৎসবে হাজারো মানুষের মিলন মেলা ঐতিহ্যের ছোঁয়া খুশির কোলাহল।
শস্যগোলা ভরেছে মন ভরেছে নবান্ন মেলায় জনতার ঢল উৎসবের রঙে রঙিন সবাই।
পিঠাপুলি আর নতুন চালের গন্ধে মম চারপাশ নবান্ন উৎসবে উপচে পড়া ভিড় প্রাণের উছ্বাস।
শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে উল্লেখিত উৎসব পালনের জন্য ব্যবস্থা গ্রহণ করেছেন নবান্ন কমিটি ও কালাই উপজেলা প্রশাসন।