শিরোনাম :
প্রতিমন্ত্রী হওয়ায় আব্দুল বারী’কে শুভেচ্ছা জানালেন ছাত্রনেতা আব্বাস আলী প্রতিমন্ত্রী হওয়ায় আব্দুল বারী’কে শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা মাসুদুর রহমান মুহূর্তের অসতর্কতায় প্রাণ গেল আড়াই বছরের শিশুর টাকার বিনিময়ে রোহিঙ্গাদের মিলছে বাংলাদেশি পাসপোর্ট গণঅধিকার ছেড়ে বিএনপি’তে রাশেদ খান। গভীর রাতে কনকনে শীত উপেক্ষা করে সিরাজগঞ্জে জীবনের ঝুঁকি নিয়ে অভিযান চালিয়ে হাতিয়ায় চর দখল নিয়ে সংঘর্ষ-গুলি, নিহত ৫ ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে কাজ করছে সরকার : অর্থ উপদেষ্টা ২৫ ডিসেম্বর বন্ধ থাকবে ৩ ট্রেন, ১০ বিশেষ ট্রেন পাচ্ছে বিএনপি মহাখালীতে মাস্ক পরে এসে নির্মাণ কর্মকর্তাকে গুলি
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

কালাইয়ে প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগ 

Reporter Name / ২৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
ছবি - দৈনিক সত্যের কাগজ

ডেস্ক রিপোর্ট:
জয়পুরহাটের কালাইয়ে সৌদি প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানি, মারধর এবং হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে । গেল সোমবার (৯ জুন ) এঘটনায় কালাই থানায় একটি এজাহার দায়ের করেন ভুক্তভোগী শেফালী বিবি (৩৬) কালাই উপজেলার পুনট ইউনিয়নের পাঁচগ্রামে এ ঘটনা ঘটে ।
ভুক্তভোগী গৃহবধূ শেফালী বিবি (৩৬)  এজাহারে উল্লেখ করেন, তাঁর স্বামী মইফুল ইসলাম জীবিকার তাগিদে সৌদি আরবে অবস্থান করছেন। এ সুযোগে একই গ্রামের সম্পর্কে চাচা শশুর আনোয়ার হোসেন (৪০) এবং তাঁর স্ত্রী সালমা বেগম (৩৫) দীর্ঘদিন ধরে তাঁকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিলেন।
এজাহার সুত্রে আরো জানা গেছে, গত ৬ জুন দুপুর ১১টার দিকে বান্ধবীর বাড়িতে যাওয়ার পথে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে ভুক্তভোগীর পথরোধ করে। প্রথমে গালিগালাজ করলেও পরে তাঁকে টেনেহিঁচড়ে তাঁদের বাড়িতে নিয়ে যায় অভিযুক্তরা । সেখানে তাঁরা ওই ভুক্তভোগীর শ্লীলতাহানি ঘটিয়ে, অশ্লীল ছবি তোলে এবং মারধর করে। ঘটনার একপর্যায়ে ভুক্তভোগীর গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় অভিযুক্ত ব্যক্তিরা । সে সময় ভুক্তভোগী চিৎকার করলে এলাকাবাসী ছুটে এসে তাঁকে উদ্ধার করেন। পরে গুরতর আহত অবস্থায় তাঁকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। প্রবাসীর স্ত্রীর উপর এ ধরণের নির্মম নির্যাতনের ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এবিষয়ে  ভুক্তভোগীর চাচা শশুর অভিযুক্ত আনোয়ার হোসেনের  সাথে মুঠেফোনে এ বিষয়ে কথা বলতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।
কালাই থানার উপ-পরিদর্শক তোফায়েল আহমেদ বলেন, ‘বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category