শিরোনাম :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

কালাইয়ে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

Reporter Name / ২৬ Time View
Update : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

কালাইয়ে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কালাই (জয়পুরহাট)প্রতিনিধি:

জয়পুরহাটের কালাইয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন জয়পুরহাটের নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন মিয়া।

সোমবার (০১ ডিসেম্বর) বেলা ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান এর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় ,কালাই উপজেলা কৃষি অফিসার মো. হারুনুর রশিদ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও নাহিদ নাজনিন ডেইজি, মৎস্য অফিসার তৌহিদা মোহতামিম, প্রকৌশলী শ্রী সুমন কুমার দেবনাথ, থানা উপপরিদর্শক দীপেন্দ্রনাথসহ সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় কৃষকদের সারের নির্ধারিত দামের বেশি মূল্য নেওয়া ও কৃত্রিম সংকট সৃষ্টির বিষয়টি আলোচনায় উঠে আসে। এ প্রসঙ্গে সারের বাজারে শৃঙ্খলা বজায় রাখা, সরবরাহ তদারকি বাড়ানো ও অনিয়ম প্রতিরোধে প্রশাসনের কঠোর পর্যবেক্ষণের ওপর গুরুত্ব আরোপ করা হয়।

এ ছাড়াও মাদক নিয়ন্ত্রণের জন্য উপজেলার বিভিন্ন সড়ক–ঘাটের অবস্থা, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, স্বাস্থ্যসেবা, কৃষি ও মৎস্য খাতের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা স্থানীয় বিভিন্ন সমস্যা তুলে ধরে সমাধানের সুপারিশ প্রদান করেন।

এসময় কালাই উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category