শিরোনাম :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

ওসমান হাদীকে গুলির ঘটনায় পল্টন থানায় একটি মামলা

Reporter Name / ৩০ Time View
Update : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। রোববার দিবাগত রাতে রাজধানীর পল্টন থানায় এ মামলা দায়ের করা হয়।

আজ সোমবার সকাল ৬টা ৪০ মিনিটের দিকে পল্টন থানার ডিউটি অফিসার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) রকিবুল হাসান সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওসমান হাদিকে গুলির ঘটনায় পল্টন থানায় একটি মামলা দায়ের হয়েছে।
তবে মামলা মামলার বাদীর নাম কী জানেন না তিনি। এএসআই জানান, তার এক আত্মীয় এ মামলার বাদী হয়েছেন। মামলাটি তদন্তের ভার পেয়েছে পল্টন থানার পরিদর্শক (অপারেশন) ইয়াসিন মিয়া।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার পরদিন গত শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। তাকে গুলির ঘটনায় দুইজনকে শনাক্ত করা হয়। তারা হলেন ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন।
প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের স্ত্রী, শ্যালকসহ তিনজনকে আটক করেছে র‌্যাব।

ফয়সালের স্ত্রী সামিয়া, শ্যালক শিপু ও বান্ধবী মারিয়াকে আটক করা হয়েছে বলে র‌্যাবের সদর দপ্তরের গণমাধ্যম শাখার একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। গত ২৪ ঘণ্টায় ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। তাদেরকে আজ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মোটরসাইকেলে থাকা দুইজন তাকে গুলি করে মোটরসাইকেলে করেই পালিয়ে যায়। মাথায় গুলিবিদ্ধ ওসমান হাদি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা এখনও শঙ্কামুক্ত নয়। আজ দুপুরে তাকে এয়ারঅ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category