
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে করা মামলায় রায় ঘোষণা হবে আজ। আর এ রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।
সোমবার (১৭ই নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক আলোচিত এই মামলার রায় ঘোষণা করবেন। এ লক্ষ্যে বেলা ১১ টায় ট্রাইবুনালের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে রেজিস্ট্রার অফিস।
রায় ঘিরে নিরাপত্তার সাথে ইতিমধ্যে ড্রাইবুনালের পাশে দোয়েল চত্বর হয়ে শিক্ষা ভবন মুখী পথ বন্ধ করে দেওয়া হয়েছে। রায় ঘোষণা কে কেন্দ্র করে ট্রাইব্যুনালে নিরাপত্তা জোরদারের জন্য সেনাবাহিনী মোতায়েন চেয়ে সেনা সদরের চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট।
মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের রায় সোনার অপেক্ষায় গোটা জাতি। বাংলাদেশের দিকে তাকিয়ে বিশ্বের অনেক দেশ। তাই এই রায় সরাসরি সম্প্রচার হবে। যেন এই বিচার কাজ আগামী প্রজন্মের জন্য একটি উদাহরণ হয়ে থাকে। এছাড়া রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে বড় পর্দা বসাবে সংস্কৃতি মন্ত্রণালয়। ফলে সহজে এই বিচার কাজ দেখতে পারবে।
এর আগে গত বৃহস্পতিবার (১৩ই নভেম্বর) বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্ব দিন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল -১ এ মামলায় রায়ের দিন ধার্য করেন। ট্রাইবুনালের ওপর দুই সদস্য হলেন বিচারপতি মোঃ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোঃ মোহিতুল হক এনাম চৌধুরী।